বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন

জাতির পিতার সমাধীতে যুক্তরাজ্য যুবলীগ নেতার শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২২ ০৩:১৪:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামাল খান।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের ঐতিহাসিক টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন- লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম, যুক্তরাজ্য যুবলীগের প্রচার সম্পাদক মো. আয়াজ, দয়ামীর ইউপি যুবলীগের সভাপতি জাহির আহমদ মোহন, গোপালগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানজিদ হাসান কাজল, খুলনা যুবলীগ নেতা হাবীব আহমদ, মো. খোকন কাজী, রুকন কাজী প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই/০৩


Local Ad Space
কমেন্ট বক্স