দীর্ঘ অপেক্ষা, উত্তেজনা, নানা আলোচনা,সমালোচনা এবং শেষ মুহূর্তের বিতর্কের পর অবশেষে টরন্টোর জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) ডেনফোর্থের স্থানীয় একটি রেষ্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো'র সাবেক সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল আহাদ খন্দকার ,সাদ চৌধুরী ,মিজানুর রহমান চৌধুরী ,দেবব্রত দে তমাল,সাবেক সাধারণ সম্পাদক সুদীপ সোম রিংকু,ও সদ্য সাবেক সভাপতি মাহবুবু চৌধুরী রনি,এছারাও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সভাপতি মেহেদী মারুফ,সহসভাপতি তাহমিনা চৌধুরী , ও যুগ্মসাধারণ সম্পাদক মনসুর আহমদসহ জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো'র সাবেক ও বর্তমান কমিটিট নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জালালাবাদ এসোসিয়েশনকে এগিয়ে নিতে অতীতের সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।সভায় আগামী দিনের করনীয় নিয়ে বিভিন্ন পরামর্শ দেন।
এদিকে , নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকান্ডে অসন্তোষ প্রকাশ করে বক্তারা বলেন, ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অতীত অভিজ্ঞতা মাথায় রেখে সিদ্ধান্ত নেয়ার জন্য নতুন কমিটির কাছে অনুরোধ জানান তারা।
নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে বিভিন্ন অনাঙ্ক্ষিত ঘটনার জন্য কমিউনিটি নেতৃবৃন্দের কাছে দুঃখ প্রকাশ করেন বর্তমান নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। আাগামী দিনে সংগঠনকে এগিয়ে নিতে অতীতের মত সবার সহযোগিতা কামনা করেন তারা।
উক্তসভায় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো'র সাবেক সভাপতি সাদ চৌধুরী নবনির্বাচিত সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন,জালালাবাদ এসোসিয়েশের অতীত ঐতিহ্যকে ধারন করে আগামী দিনে সবাইকে সাথে নিয়ে কাজ করার জন্য আহবান জানা। তিনি বলেন,আজকের এই সাধারণ সভায় মঞ্চে যারা বসা আছেন এরা সবাই এই সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এটাই আমাদের সংগঠনের ঐতিহ্য,এই ঐতিহ্যকে ধরে রাখা আমাদের সকলে দায়িত্ব।
উল্লেখ্য , গত ১৭ মে ২০২৬ সালে জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে এবাদ চৌধুরী সভাপতি ,রাসেল আহম সাধারণ সম্পাদক ও নির্বাহী সভাপতি মেহেদী মারুফসহ মোট ২৯ জন নির্বাচিত হন।







