একেএম শাহিন : কানাডার সাসকাটোনে বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও অসংখ্য সিলেটি ও বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহনে “জালালাবাদ এসোসিয়েশন অফ সাসকাচুয়ান” এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬শে জুলাই রবিবার সাসকাটুনের অদুরে রোজটার্ন ভ্যালী রিজিওন্যাল পার্ক রুপ নেয় বাংলাদেশিদের এক মিলনমেলায়। এবারের পিকনিকে প্রধান আকর্ষণ ছিল র্যাফেল ড্র-এর গ্র্যান্ড প্রাইজ হিসেবে একটি অত্যাধুনিক গাড়ি। যা ইতোপূর্বে সাসকাচোয়ানে বাংলাদেশি কমিউনিটির কোনো পিকনিকে কখনো প্রদান করা হয়নি বলে জানা যায়। দ্বিতীয় পুরস্কার ছিল ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি। এছাড়াও সারাদিনব্যাপী মনোমুগ্ধকর লাইভ গান পরিবেশনা, দৃষ্টিনন্দন গ্র্যান্ড এন্ট্রান্স গেট এবং সিলেটি সুস্বাদু খাবার।
সারাদিনের অসহনীয় তাপমাত্রা উপেক্ষা করে প্রায় পাঁচ শতাধিক সিলেটি প্রবাসীদের মিলন মেলায় রোজটার্ন ভ্যালী রিজিওন্যাল পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সিলেট ছাড়াও এতে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের প্রচুর লোকসমাগম লক্ষ্য করা যায়।
এসময় বনভোজনে আগত অতিতি ও দর্শকদের নিয়ে বিভিন্ন রকমের আনন্দ ও খেলার আয়োজন করা হয়। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার পরিবেশন,বাচ্চাদের চকলেট দৌড় প্রতিযোগিতা, বড়দের ফুটবল খেলা, যুগলদের বল নিক্ষেপ ও মহিলাদের সুই সুতা খেলা, মিউজিক্যাল বালিশ বদল প্রতিযোগিতা ছিল অন্যতম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের কাছে মুল্যবান পুরস্কার সামগ্রী তুলে দেন আগত অতিতিবৃন্দ।
এবারের পিকনিকে সাসকাচোয়ানে সিলেটি কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংগটনের পক্ষ থেকে কামনাশীষ দেব, বজলুর রশীদ সুইট এবং সাদিকুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁদের অবদান, নিষ্ঠা এবং কমিউনিটির প্রতি ভালোবাসা আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সংগটনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
জালালাবাদ এসোসিয়েশন অফ সাসকাচুয়ান এর সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্তে ও সাধারন সম্পাদক জিয়া উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব সাদিকুর রহমান, কামনাশীষ দেব, বজলুর রশিদ সুইট, প্রিয়াঙ্কা নন্দী, দেবাশীষ দেব, ফারুক হুসাইন, টগর হুসাইন, সোহেল হাওলাদার, শাব্বির কাপুর, শেখ কামাল, সাইয়েদ আহমেদ, শরিফুজ্জামান, শাখাওয়াত হুসাইন, ওমর শরিফ।
এছাড়াও সংগটনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্তিত ছিলেন হুসাইন আহমেদ, আমরান আহমেদ, সৈয়দ আলীমুজ্জামান, ফলিক আহমেদ,সিদ্ধার্থ ঘোষ, আহমেদ শাহ জাকের শাকু, আব্দুল্লাহ সাকিব মারুফ, নোমান আহমেদ , আব্দুল আলীম সানি, ঝিমলি দাস, তাপসী দাস, সৈয়দ সাইমন, মাহবুবুর রহমান, তানজিলুর রহমান, একেএম শাহিন , ইমরান চৌধুরী প্রমুখ। সারাদিনব্যাপী মনোমুগ্ধকর লাইভ গান পরিবেশনায় ছিলেন স্থানীয় স্বনামধন্য শিল্পী পঙ্কজ দেব ও মীর।
সংগটনের নেতৃবৃন্দ ও বক্তারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সাস্কাচুয়ানে বসবাসকারী সিলেটি প্রবাসীদের নিয়ে আগামিতে আরও বড় পরিসরে বনভোজন আয়োজন করার প্রত্যয় ব্যাক্ত করেন। উপস্থিত সবার আনন্দ, উচ্ছ্বাস ও হাসিমুখই আমাদের সকল পরিশ্রমকে সার্থক করেছেও বলে বক্তারা উল্লেখ করেন। বাংলাদেশি কমিউনিটির মানুষ একত্রিত হয়ে যে ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের পরিচয় দিয়েছেন, তা সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে বলে জানান। যারা উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, স্পন্সর এবং অনুদান দিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।




প্রতিদিন ডেস্ক



