মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিশ্বনাথে বসতঘর থেকে ৭লাখ ১৭ হাজার টাকা চুরি, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : ০৭/০৭/২০২৬ ১৮:৩১:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
4

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক ব্যবসায়ীর বসতঘর থেকে জানালা দিয়ে ৭ লাখ ১৭ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।


রোববার (৫জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামে এই চুরির ঘটনাটি ঘটে।


এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী খলিলুর রহনান খলকু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৬নং বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের বাসিন্দা এবং ওসমানীনগর থানাধীন কুরুয়া বাজারের ব্যবসায়ী মো.খলিলুর রহমান খলকু (৫৫) তার ব্যবসায়িক ৭ লক্ষ ১৭ হাজার টাকা একটি শপিং ব্যাগে ভরে তার শয়নকক্ষের পালঙ্কের সাইড বক্সে রেখেছিলেন।


ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে একই গ্রামের আলকাছ আলীর ছেলে জয়নাল মিয়া (৩৫) ঘরের বাইর থেকে জানালা দিয়ে কৌশলে ওই টাকার ব্যাগটি চুরি করে নিয়ে যায়। এ সময় খলিলুর রহমানের ছেলে বিষয়টি দেখে ফেলেন এবং চিৎকার শুরু করেন। চিৎকার শুনে অভিযুক্ত জয়নাল টাকার ব্যাগটি নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে মুঠোফোনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি বাড়ি ফেরেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।


এব্যাপারে খলিলুর রহমান খলকু বলেন, আমার বড় ছেলে উচ্চশিক্ষা গ্রহণে বাইরে যাওয়ার জন্য টাকা অনেক কষ্ট করে জমিয়েছিলাম। অফার লেটারও চলে আসছিল। টাকা জমা দেওয়ার জন্য ঘরে এনে রেখেছিলাম সেই টাকাগুলো চুরি হয়ে গেছে।


এবিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো.মাহবুবুর রহমান জানান, অভিযোগপত্রটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স