দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের পিতা প্রবীণ মুরব্বী শাহ আতিকুর রহমান (পাখি শাহ) গতকাল মঙ্গলবার ভোর ৩টা ১৫ মিনিটের সময় সিলাম শেখপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামায মঙ্গলবার বাদ আসর সিলাম শাহী ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়। পরে মরহুমের লাশ হযরত শাহ তৈয়ব ছয়লানী মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাযে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখক মুসল্লী অংশগ্রহণ করেন।
এদিকে, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের পিতা শাহ আতিকুর রহমান (পাখি শাহ)’র মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দ। শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের পিতা শাহ আতিকুর রহমান (পাখি শাহ)’র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদের আতিকুল ইসলাম, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হক, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান প্রমুখ।




প্রতিদিন প্রতিবেদক



