বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সিলেটে এসআই খবিরের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : ০৮/০৭/২০২৬ ১৭:৫৬:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
2

সিলেটের কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) খবিরের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কাজির বাজার ব্যবসায়ী সমিতি।


বুধবার (৮জুলাই) বিকেলে কাজির বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে ব্যবসায়ী আজিজুল হক আরজুর সভাপতিত্বে এবং ব্যবসায়ী সাহেদ আহমদ ও ইকবাল হাসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী রফিক মিয়া, ফটিক মিয়া, দিলু মিয়া, শাওন আহমদ, সিরাজ উদ্দিন, আবুল হোসেন, সুমন আহমদ, জাহাঙ্গীর আলম, রবি ইসলাম, আলা-আমিন, তপু আহমদ, সালেক, নাবিল আহমদ, বাবলু, অর্পণ, নয়ন মিয়া, জীবন, অন্তর, মান্না, হানিফ, হাসান, মোতাহির, মিছবাহ উদ্দিন, রহমান, জাহির, সামাদ, সানি, রিফাত আহমদ প্রমুখ।


মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কোতোয়ালি মডেল থানার এসআই খবির দীর্ঘদিন এলাকায় নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি ও পুলিশি নির্যাতন করে আসছে। তার দাবিকৃত টাকা না দিলে যাকে তাকে যখন তখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।


ব্যবসায়ীরা বলেন, আমরা ছোটখাটো ভাঙারি ও ক্যারেটের ব্যবসা করে আমাদের সংসার চালাই। বিভিন্ন জায়গায় থেকে লোকজন মালামাল নিয়ে এসে আমাদের কাছে বিক্রি করে সেগুলো আমরা ক্রয় করি। পরে বিক্রি করি দেই। কিন্তু মালামাল ক্রয়ের পর দেখা যায় এসআই খবির ব্যবসায়ীদের বিরুদ্ধে চুরির মালামাল বিক্রির অভিযোগ এনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তাছাড়া ব্যবসায়ীদের বলে যান সাপ্তাহ বা মাসোহারা তাকে টাকা দিতে হবে ব্যবসা করতে হলে।


মানববন্ধনে ব্যবসায়ীরা আরও বলেন, আমরা আইনের শাসন চাই, পুলিশি জুলুম নয়। কোনো অপরাধ না করেও নিরীহ ব্যবসায়ীদের যেভাবে হয়রানি করা হচ্ছে, তা দ্রুত বন্ধ করতে হবে।অনতিবিলম্বে যদি এই পুলিশি হয়রানি ও এসআই খবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তবে কাজির বাজার ব্যবসায়ী সমিতি আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স