রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন দেড় শতাধিক রোগী হাসপাতালে

  • প্রকাশের সময় : ২২/১১/২০২৬ ১৪:৪৩:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ফাইল ছবি
Share
6

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১৫৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪ জনের। এই চারজনসহ চলতি বছরে সিলেটে মোট হাম শনাক্ত হয়েছেন ১৮২৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৫৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৭২ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৯২১ জন।


এছাড়াও, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তিকৃত ১৫৭ জনের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮, হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩, মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ৪ ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫৩৯ জন।


রোববার (২২ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।


সিলেট স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন আরও এক শিশুর মৃত্যুর ঘটনা ঘঠেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ২২৬।


রোববার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় হাম সন্দেহভাজন শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুবরণ করে। তার নাম সুয়াইবা আক্তার, বয়স মাত্র ২ মাস। সে সিলেট জেলার সদর থানা এলাকার বাসিন্দা সাদিক মিয়ার মেয়ে।


সুয়াইবা আক্তারসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।


সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায় মোট ৯৮ জন। এরপর সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স