সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

কানাডার পিসি নির্বাচন :কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মুর্শেদ নিজামের মতবিনিময়

  • প্রকাশের সময় : ০৩/০৭/২০২৬ ০৯:৫১:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
55

কানাডার অন্টারিও পিসি পার্টির স্কারবেরো সাউথওয়েস্ট আসনে এমপিপি পদের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য লড়াই করছেন বাঙালী কমিউনিটির পরিচিত মুখ মুর্শেদ নিজাম। আগামী ৯ জুলাই অনুষ্ঠিতব্য মনোনয়ন ভোটের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হওয়ার কথা রয়েছে।এ উপলক্ষে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন তিনি।


বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ডেনফোর্থর স্থানীয় একটি রেষ্টুরেন্টের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় তিনি বলেন, আমি দীর্ঘদিন থেকে বাঙালি কমিউনিটির সাথে কাজ করছি। এই কমিউনিটির প্রত্যেকটা স্থরে আমার পদচারণা ছিলো। আমি আমার সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে কমিউনিটির সেবা করার চেষ্টা করছি। আরো বৃহৎ পরিসরে সেবা করার মন মানসিকতা নিয়ে এ নির্বাচনে প্রার্থী হয়েছি আমি আপনাদের সহযোগিতা চাই। 


এজন্য আপনারা আমাকে প্রথমে আমার পার্টির মনোনয়ন দৌড়ে ভোটার হয়ে ভো দিয়ে জয়ী করতে হবে। আমি কথা দিচ্ছি আপনাদের ভোটে যদি আমি পার্টির মনোনয়ন দৌড়ে জয়ী হয়ে মুল নির্বাচনে বিজয়ী হতে পারি আপনাদের মুখ ছোট করবো না। আমার সকল মেধা,শ্রম  দিয়ে আপনাদের সেবা করবো।

 তিনি আরো বলেন, বাঙালি কমিউনিটির জীবনযাত্রার মান উন্নয়ন, আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় কমানো এবং নিরাপদ কমিউনিটি গড়ার জন্য কাজ করে যাবো।

এসময় বাঙালির কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স