সিলেটের বিশ্বনাথে এবার নিজ ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করে কারাগারে গেলেন কলোনীর মালিক। ঘটনাটি পৌরসভার জানাইয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে অভিযুক্ত নুর উদ্দিন (৫৫) এর বাড়ির নিজ বসত ঘরে।
এ ঘটনায় শুক্রবার (১৭জুলাই) সকালে ধর্ষিতা (৫০) বাদি হয়ে নুর উদ্দিনকে একক অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-(১২)।
সেই ভিকটিম নারী পৌরসভার টিএনটি রোডস্থ অভিযুক্ত নুর উদ্দিনের নিজ কলোনীর ভাড়াটিয়া। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে সিলেট আদালতে প্রেরণ করে পুলিশ। আর ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।
মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নুর উদ্দিনের টিএনটি রোডের কলোনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। গত ৩ জুলাই আসামি তাকে কাজের কথা বলে তার বাড়িতে নেয়। বাড়িতে কেউ না থাকায় রাত হয়ে গেলে কৌশলে বসত ঘরে আটকিয়ে ৩ জুলাই হতে ১০ জুলাই সকাল ১০টার ভেতরে বিভিন্ন সময়ে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী ১০ জুলাই সকালে কৌশলে তার বাড়ি থেকে বের হয়ে চলে যান।
জানতে চাইলে ওসি তদন্ত মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের পর আসামি গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আর ভুক্তভোগী নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।




বিশ্বনাথ প্রতিনিধি



