প্রানভয়ে নিজ শহর সিলেট ছেড়ে ঢাকায় অবস্থান করলেও শেষ রক্ষা হয়নি হাসান কন্সন্ট্রাকশনের স্বত্বাধিকারীরা মাহদী হাসানের।ঢাকার সাভারের আড়াপাড়ায় হামলার শিকার হন তিনি।হামলাকারীরা মৃতভেবে হাসানকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন।মাহদী হাসানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকার আনোয়ারা জেনারেল হাসপাতালে পাঠান। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে তার চিকিৎসা চলছে।
১৫ অক্টোবর রাত ৮ ঘটিকায় ঢাকার সাভারের আড়াপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।আনোয়ারা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ প্রতিবেদকে জানান, রোগীর দুই হাতে ও মাথায় মারাত্মক জখম রয়েছে।
এদিকে জ্ঞান ফেরার পর মাহদী হাসান এ প্রতিবেদকে জানান,মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির অনুসারীরা আমার ওপর হামলা করে।আমি তাদের ভয়ে সিলেটছেড়ে ঢাকায় চলে আসি প্রানরক্ষার জন্য । কিন্তু এরা প্রভাশালী রাজনীতিবীদ হওয়ার কারনে তারা আমার অবস্থান শনাক্ত করে আমাকে প্রানে মারার উদ্দেশ্য হামলা করে। আমার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসায় সন্ত্রাসীরা আমাকে মৃতভবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আমি আমার প্রান বাচাতে সবার সহযোগিতা চাই।




প্রতিদিন ডেস্ক



