বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার

বিশ্বনাথে দেশি-বিদেশী ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : ২২/০৭/২০২৬ ২২:০২:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
3

সিলেটের বিশ্বনাথে দেশি-বিদেশী বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে দুটি পৃথক ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’র মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজারস্থ কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এই আয়োজন করে।

ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে দেশি-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা উপজেলার প্রায় ৫ শতাধিক হতদরিদ্র ও গরীব মানুষের মধ্যে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।


সকালে প্রথমে পৌর শহরের পুরাণ বাজারস্থ কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে প্রায় দেড় শতাধিক ও উপজেলার দেওকলস ইউনিয়নের গুদামঘাট এলাকায় অনুষ্ঠিত পৃথক আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় সাড়ে ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান সাহেদ আহমদ কয়েসের সভাপতিত্বে ও ম্যানেজিং ডিরেক্টর শফিউল ইসলাম মামুনের পরিচালনায় প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিদেশী চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন যুক্তরাজ্যের ‘সেলফল্যাস’ অর্গানাইজেশনের সদস্য ডা. নাঈম আহমেদ, ডা. জাহাঙ্গীর আলম, এনিনা আইম্যাকন, ডা. কাউলান কানিংহাম, ডা. আনা ফারওয়াহ, ডা. বারিদা পিউ, ডা. নাওমি পটস, ডা. সাবেইন হোসাইন, অ্যাশ গুগনানি, এলিসা জ্যাকসন।


বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মাহমুদুল আমিন, ডা. তাসনিয়া আক্তার সুইটি, ডা. তৌফিকুর রহমান। এসময় যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান, কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ডিরেক্টর ফখরুল ইসলাম সুমেল, জেনারেল ম্যানেজার মাহবুব আলম প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স