সিলেট জেলার মোগলা বাজার এলাকার রাঘবপুর গ্রামের ১৫ বছর বয়সী কিশোর নাহিদ আহমদ গত ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার পর থেকে নিখোঁজ রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদ আহমদ বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ নাহিদের পিতা সরু মিয়া জানান, তাঁর ছেলে সহজ-সরল স্বভাবের। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাননি।
কোনো সহৃদয় ব্যক্তি যদি নাহিদ আহমদের সন্ধান পেয়ে থাকেন বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে
01765999217 অথবা 01784725043 নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
পরিবার নাহিদকে দ্রুত খুঁজে পেতে সকলের সহযোগিতা ও পোস্টটি বেশি বেশি শেয়ার করবেন।




প্রতিদিন ডেস্ক



