রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

সাংবাদিক পীর হাবিবুর রহমানের মাগফেরাত কামনায় মিশিগানে দোয়া

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ০১:১৯:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সদ্য প্রয়াত বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার এশা নামাজের পর ডেট্রুয়েট সিটির আল ফালাহ মসজিদে বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ এই দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সুয়েব চৌধুরীর সুস্থতার জন্যও দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ। কোরআন তেলাওয়াত করেন হাফিজ মুমিনুল ইসলাম। দোয়া শেষে মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়েছে।

দোয়া মাহফিলে অংশ নেন প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন রানা, সহসভাপতি সৈয়দ সায়েদুল হক, সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক তোফায়েল রেজা সোহেল, কোষাধক্ষ্য আশিক রহমান, প্রচার সম্পাদক জুয়েল খান, নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগান এর ফিচার এডিটর সৈয়দ আসাদুজ্জামান সুহান, ডেট্রুয়েট সিটি অফিসের একাউন্টেন্ট তৈয়ব আলী, সমাজকর্মী সেবুল আহমেদসহ মজসিদের মুসল্লিগণ।

উল্লেখ্য,গত ৫ ফেব্রুয়ারি বিকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান পীর হাবিবুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রনত থাকাবস্থায় ১৯৮৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের অনেক জাতীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি দেশ ও বিদেশের বিভিন্ন সম সাময়িক বিষয় ও কলাম লিখে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

আরেক বরেন্য সাংবাদিক রিয়াজ উদ্দিন মারা যান গত বছর ২৫ ডিসেম্বর দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে চারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স