শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে বিদেশী রিভলবার উদ্ধার

  • প্রকাশের সময় : ২৮/০৮/২০২৫ ০২:২০:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
39

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে  একটি বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(২৭ আগস্ট) গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মোঃ নুরুল হুদা এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৩৪/৩-এস হতে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলানদীর ব্রিজের পশ্চিম পার্শ্বে একটি বড়ই গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় যুক্তরাষ্ট্রে তৈরি (Made in USA) একটি বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার করা হয়।


আটককৃত অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি রিভলবার এবং ছয় রাউন্ড গুলি।



সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশী অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।”


উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় বিজিবি।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি