সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

যোগব্যায়াম সুস্থ শরীর, শান্ত মন এবং সুশৃঙ্খল জীবন গঠনের একটি কার্যকর মাধ্যম : মিলন

  • প্রকাশের সময় : ১৯/০৬/২০২৬ ২২:৩১:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
10

ছাতকে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস ২০২৬  উপলক্ষে শহরের রওশন কমপ্লেক্সে শুক্রবার  বিকেলে আলোচনা ও যোগব্যায়াম প্রদর্শন করা হয়েছে ।এতে প্রধান অতিথি ছিলেন  সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও প্রধান আলোচক ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার (সিলেট অঞ্চল)  শ্রী অনিরুদ্ধ দাস।


ছাতক শ্রী শ্রী মদন মোহন বিদ্যাপীঠের আয়োজনে যোগব্যায়াম  দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন যোগব্যায়াম শুধু একটি শারীরিক অনুশীলন নয়, এটি সুস্থ শরীর, শান্ত মন এবং সুশৃঙ্খল জীবন গঠনের একটি কার্যকর মাধ্যম।

বর্তমান ব্যস্ত জীবনে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে, মানসিক চাপ কমায় এবং সুস্থ জীবনযাপনে সহায়তা করে।



অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় সচিব, ভারতীয় সহকারী হাইকমিশনার সিলেট এর রাজেশ ভাটিয়া, 

লেকচারার সিলেট আই এইচ টি  ডাক্তার রাজিব চক্রবর্তী ,

 লাফার্জ হোলসিম এর মহা ব্যবস্থাপক (প্রকল্প) শ্রী দেবার্থ পন্ডিত, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল,প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান,তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি খছরুল আলম,সহ সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম শাহিন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,  নজমুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন মোহন বিদ্যাপীঠের সভাপতি  বিকাশ চন্দ্র তালুকদার ও পরিচালনা  করেন সৃজন চন্দ্র দাস। যোগব্যায়াম প্রদর্শন করেছেন কেশব পাল।

উপস্থিত ছিলেন রবীন্দ্র কুমার দাস,পি্যুষ ভট্টাচার্য,মোহন্ত রায়,কুতুব উদ্দিন,আব্দুল হাই,জাহেদুল ইসলাম আবাব, তাজুল ইসলাম তালুকদার,খায়ের উদ্দিন প্রমুখ। 


,


সিলেট প্রতিদিন / জে আর


Local Ad Space
কমেন্ট বক্স