রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

মোল্লারগাঁওয়ে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২২ ০৪:৫৭:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভ‚মিহীন ও গৃহহীনদের জীবনযাত্রার মান উন্নয়নে সারাদেশে গৃহনির্মাণ করে দিচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র, গৃহহীন ও সাধারণ মানুষের পুনর্বাসনে অত্যন্ত আন্তরিক।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের লক্ষীবাসা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী সন্দীপ কুমার সিংহ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার প্রমুখ।

সভাপতির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, সিলেটের ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের পক্ষ থেকে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।

সরকারের সকল দফতরের সমন্বয়ে মানবিক দায়িত্ববোধের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে, ইনশাল্লাহ। অচিরেই জেলার সকল ভূমিহীন ও গৃহহীন স্বাবলম্বী হয়ে উঠবে।

এরআগে প্রধান অতিথি উপকারভোগী পরিবারদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। পরে ৩ শতাধিক পরিবারের শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স