বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের পাশে ‘তনু-শিবু-ইমতিয়াজ-সুহাদ স্মৃতি পরিষদ' সিলেট

  • প্রকাশের সময় : ১৭/০৬/২০২৬ ২২:১৬:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
2

সিলেটে অসহায়, সুবিধাবঞ্চিত ও অসুস্থ মানুষের সেবায় এগিয়ে এসেছে ‘তনু, শিবু, ইমতিয়াজ ও সুহাদ স্মৃতি পরিষদ’।


​বুধবার (১৭জুন) রাত ৯টায় সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের শিবগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে পরিষদের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তসহ ৩ জন অসুস্থ রোগীর মাঝে নগদ ১লাখ টাকা প্রদান করা হয়েছে।


সংগঠনের আহবায়ক মো.খালেদ বক‌্সের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়।


অনুষ্ঠানে ​সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০০৮ সাল থেকে ‘তনু, শিবু, ইমতিয়াজ ও সুহাদ স্মৃতি পরিষদ’ নিয়মিতভাবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, করোনাকালীন মহামারিতে সর্বাত্মক সহযোগিতা ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে গরিব-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ নানাবিধ সামাজিক কাজ করে আসছে এই সংগঠনটি।


তারা আরও বলেন, ​কেবল আর্তমানবতার সেবাই নয়, শিশুদের মানসিক ও মেধা বিকাশের লক্ষ্যে প্রতি বছর সংগঠনটির পক্ষ থেকে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এধরনের সৃজনশীল উদ্যোগের মাধ্যমে তারা শিশুদের মাঝে প্রতিভার বিকাশ ঘটাতে ভূমিকা রাখছেন।


​নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সংগঠনের উপদেষ্টা আমিরুজ্জামান দুলু, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি এবং তনু, শিবু, ইমতিয়াজ ও সুহাদ স্মৃতির উপদেষ্টা সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা বিএনপির সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা  নাজিম উদ্দীন লস্কর, নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক, জাসাস সিলেট জেলার সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা জসীম উদ্দিন জসীম।


এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোস্তফা বেলাল লাহিন, সংগঠনের সদস্য কাঞ্চন চক্রবর্তী রায়হাদ বক‌্স রাক্কু, বিলাল আহমদ, ইশতিয়াজ আলী, এমদাদ বক‌্স, ইন্তেজার আলী, শামীম আহমদ, নিলয় সিংহ, সরুফা বেগম, রাফিয়া খাতুন, ছাদিকুল নাহার কুনসুম, হৃদয় রহমান,ঈদদাদ বক‌্স প্রমুখ।


​অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক মো.খালেদ বক‌্স বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সংকটে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। 

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ভাই-বোনদের চিকিৎসায় আমাদের এই সামান্য উদ্যোগ।ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


​উপস্থিত ব্যক্তিবর্গ সংগঠনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও এভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।


এসময় সিলেট শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সংগঠনের উপদেষ্টা আমিরুজ্জামান দুলুর ব্যক্তিগত পক্ষ থেকে অসুস্থ রোগীদের আরও ৫০হাজার টাকা দেওয়া হয়। 


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স