রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

তাহিরপুরে হামলার ঘটনায় আটক ২

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২২ ০৪:২৯:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

তাহিরপুরে টুকেরগাঁও গ্রামে হামলা ও মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় ২ জনকে আটক করেছে পু্লিশ।

তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৯ং ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী আলাউদ্দিন কে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।  এ সময় আলাউদ্দিনের ছোট ভাই জয়নাল উদ্দিনকেও আটক করা হয়েছে।

আজ বুধবার দুপুরে টুকেরগাওঁ গ্রাম থেকে তাদের দুজনকে আটক করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার, ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই/০৭


Local Ad Space
কমেন্ট বক্স