শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

হাবিবুর রহমানের মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির শোক

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ১০:৪৮:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ, সংযুক্ত আরব আমিরাতে খণ্ডকালীন বিচারপতি, ইছামতি কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, সৎপুর কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস, হাজার হাজার আলেম-উলামার উস্তাদ, উস্তাযুল আছাতিজা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা হাবিবুর রহমানের মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

দক্ষিন সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ সমিতির সকল নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স