শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ধর্মপাশায় ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ০৭:১৫:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর ইউপি পরিষদ সম্মেলন কক্ষে সাবেক ইউপি চেয়ারম্যানরা দায়িত্ব হস্তান্তর করেন নবনির্বাচিত চেয়ারম্যানদের কাছে।

এতে ধর্মপাশা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান।

স্বাগত বক্তব্য রাখেন, ধর্মপাশা সদর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু।

ইউপি সচিব বাবুল চৌহানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দৈনিক প্রথম আলো পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, দৈনিক যুগান্তর পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল হক এনাম, ধর্মপাশা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম প্রমুখ।

অন্যদিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী বর্তমান চেয়ারম্যান মোকারম হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বিদায়ী ইউপি চেয়ারম্যান ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে ক্রেস্ট দেওয়া হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স