সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলন কোতোয়ালী থানা শাখার শুরা বৈঠক

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ০৫:০৫:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানা শাখার শুরা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানার সভাপতি এম মনির হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করা হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।

আরো উপস্থিত ছিলেন থানা কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া, জয়েন্ট সেকেটারি মো. আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. শাহিদুল ইসলাম সাজুল, সহ-অর্থ সম্পাদক মো. গোলাপ মিয়া, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. ইয়াছিন আহমদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. সুহেল আহমদ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মো. ইসমাইল আলী।

সভা শেষে করোনা থেকে মুক্তি, দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স