সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ঘাসিটুলায় আনজুমানে খেদমতে কুরআনের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ০৪:৫৬:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে মহানগরীর জালালাবাদ থানার ১০নং ওয়ার্ডের বৃহত্তর ঘাসিটুলা এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

আনজুমানের সদস্য আবদুল জলিলের সভাপতিত্বে এবং মিনার আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আবদুল হাই হারুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আনজুমানের নির্বাহী পরিষদ সদস্য মুফতি মাওলানা আলী হায়দার, মাওলানা আসাদুর রহমান, মাওলানা জুনাইদ আল-হাবিব, সমাজকর্মী আবদুল হাকিম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে এলাকার স্থানীয় গন্যমান্য বক্তির্বগ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ আব্দুল হাই হারুন বলেন, আনজুমানে খেদমতে কুরআন প্রতিষ্ঠালগ্ন থেকে দ্বীনি দায়িত্ব পালনের পাশাপাশি আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সর্বত্র শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের দুঃখ দুর্দশা বেড়ে চলেছে। এমন সময়ে শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত মানুষ একটু উষ্ণতা খুঁেজ পাবে। তাদের দুর্দশা লাঘব হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স