বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শাহপরাণ থানা হোটেল শ্রমিক ইউনিয়নের কর্মীসভা

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ০৪:৫৫:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’র সম্মেলন সফল করার লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অন্তর্গত শাহপরান থানা কমিটির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিতে হয়েছে।

সোমবার (৭ ফেব্রয়ারি) রাতে ইসলামপুর (মেজরটিলা) কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

শাহপরান থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সায়েদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মো. জয়নাল মিয়া।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া, সাধারণ সম্পাদক মো. আনছার আলী, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাছির মিয়া।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান সাজু, সহ-সভাপতি মো. আল আমিন, মো. হাবিব মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. রিপন আহমদ, মো. আজাদ আহমদ, প্রচার সম্পাদক মো. হাসান মিয়া, সদস্য মো. শামীম আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শাহপরান থানাধীন এলাকা শহরতলী হওয়ায় এখানে সঠিক তদারকির অভাবে হোটেল শ্রমিকরা ১২/১৪ ঘণ্টা কাজ করলেও তাদের অতিরিক্ত মজুরি দেওয়া হচ্ছে না। এব্যাপারে শ্রমিক নেতৃবৃন্দদের সজাগ থাকতে হবে।

আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার ৪র্থ জেলা সম্মেলন সফল করার সকলের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স