সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মীসভা সম্পন্ন হয়েছে। সোমবার রাতে নগরীর সুবিদবাজারস্থ ফাজিল চিশত এলাকায় ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে ও সাবেক সভাপতি লল্লিক আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সাংগঠনিক টীমের আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে প্রবীণ বিএনপি নেতা মানিক মিয়াকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে অনুমোদন সাপেক্ষে প্রস্তাবিত ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হবে। কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সাংগঠনিক টীমের সদস্য জিয়াউল হক জিয়া ও আমির হোসেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, আব্দুল হামিদ, এ কে এম শাহজাহান, দিলওয়ার আহমদ, আব্দুল ওয়াদুদ মিলন, আব্দুন নুর, মনির আহমদ, কামরুল হামিদ চৌধুরী, আলম খান মুক্তা, মুমিন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আফসর খান, সদস্য জামাল আহমদ খান, সামাদ হোসেন, নাসির উদ্দিন রহীম, আনোয়ার কাদির, এ এস এম সায়েম, শেখ মখলিছুর রহমান, রাহাত আহমদ টিপু, আনেয়ার হোসাইন, কাওসার হোসেন খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন রাজু, পলাশ আহমদ চৌধুরী, আলী হায়দার, নূর আহমদ, শাহীন আজাদ খোকন, শফিক আহমদ, লিমন আহমদ, ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহিন আজাদ, ছিদ্দিক পারভেজ, মাহমুদুল হাসান সাগর, মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সাগর, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদ আহমদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মাসুদ আহমদ, ছাত্রদল নেতা কামরুজ্জামান টিটু, সৈয়দ আহমদ, জনি, মারুফ, সাঈদুল, শাহরিয়ার মিটু, জাকারিয়া আহমদ, রুমান আহমদ ও মুসলিম আহমদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমদাদ হোসেন চৌধুরী বলেন, তৃণমূল বিএনপিই দলের প্রাণ। তৃনমূল শক্তিশালী হলে দল শক্তিশালী হয়। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে পুনর্গঠনের মাধ্যমে তৃনমূল বিএনপিকে শক্তিশালী করার কাজ চলছে। ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ পরিহার করে দেশ, জাতি ও দলের বৃহত্তর সার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে পূনর্গঠন কাজে আত্মনিয়োগ করতে হবে। ঐক্যবদ্ধ তৃনমূল বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।




প্রতিদিন ডেস্ক



