দোয়ারাবাজারের ৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে- ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল মিয়া ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামিল খান।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বোগলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন পরিচালনা করেন- ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান ও ইউপি সচিব শামীম আহমেদ । এসময় সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান জানান- নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।
৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল মিয়া ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান সমান সংখ্যক ভোট পাওয়ায় সর্বসম্মতিক্রমে লটারির মাধ্যমে বুলবুল মিয়া ১ম প্যানেল চেয়ারম্যান ও বিনা প্রতিদ্বন্দীতায় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জামিল খান ২য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি নির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




দোয়ারাবাজার প্রতিনিধি



