গণমানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর উদ্যোগে নগরীতে অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এর অংশ হিসেবে নগরীর ১৬নং ওয়ার্ডের হযরত মানিক পীর (র.) 'র মাজার সংলগ্ন এলাকায় দিনমজুর মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন সংগঠনের মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
এদিকে মহানগরীর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজির উদ্দিন পাশার নেতৃত্বে মহানগরীর নেতৃবৃন্দ রাত ৯টায় নগরীর ১৫নং ওয়ার্ডের বন্দরবাজার এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে অপর কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন আল ইসলাহ'র কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন।মহানগর আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল হক, মাওলানা আখতার হোসাইন জাহেদ।
সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউল ইসলাম মুহিত, প্রচার সম্পাদক মাওলানা হাফিজ সাদ উদ্দীন, ১৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহিম জাবের, বিশিষ্ট সমাজ সেবক ফয়জুল হাসান, ১৬ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কামাল পাশা প্রমূখ।




প্রতিদিন ডেস্ক



