শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

৪র্থ বর্ণমালা প্রিমিয়ার লীগের উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৭/০২/২০২২ ০৭:০৮:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

ভাষার মাস ফ্রেব্রুয়ারীতে ৪র্থ বর্ণমালা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠান সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বাগবাড়িস্থ বর্ণমালা একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়।

মহানগর যুবলীগ নেতা মো:সাদিকুর রহমান সোহাগের সভাপতিত্বে ও তারেক আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্ণামেন্ট আয়োজক কমিটির প্রধান উপদেষ্ঠা, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সাবেক সভাপতি তজম্মুল হোসেন, সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মো: আবুল হাসনাত বুলবুল, বর্ণমালা সিটি একাডেমীর প্রধান শিক্ষক বরুণ কান্তি তালুকদার, সিলেট মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নবী হোসেন জীবন, সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমদ, ৯ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক আখলাকুর করিম নেওয়াজ, টূর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্য টিপু আহমদ, সাজু আহমদ, শাকিল আহমদ, সজীব আহমদ, এহসানুল হক, মো:ফাহিম, নুর আলম, মো: ইমন আহমদ।টূর্ণামেন্টে যে ৬টি টিম অংশগ্রহণ করেছে তারা হলো: বাদ্রার্স অব বর্ণমালা, মাহিদ স্টাইকার্স, আরটিএম রাইডার্স, পাওয়ার বয়েস স্পোটিং ক্লাব, আরা সুপার ৯, সুলতান অব বর্ণমালা।উদ্বোধনী খেলায় মাহিদ স্ট্রাইকার্স ৫ রানে সুলতান অব বর্ণমালা দলকে পরাজিত করে এবং ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন এহসানুল হক।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স