সিলেটের রক্তদাতা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউনিটি ব্লাড সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় এনতুন কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদী নতুন কমিটিতে জাবির আহমদ তালুকদারকে সভাপতি ও রনি আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- আরাফাত হোসেন সিনিয়র সহ-সভাপতি, জুবেল আহমদ তালুকদার সহ-সাধারন সম্পাদক, জুম্মান আহমদ সাংগঠনিক সম্পাদক, এম এইচ সজিব সহ-সাংগঠনিক সম্পাদক, আমিরুল হক অর্থ সম্পাদক, মঈনউদ্দিন ধর্ম বিষয়ক সম্পাদক।
নাইম আহমেদ সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, অসীম দে দপ্তর সম্পাদক, মেহেদী হাসান আসিফ সহ-দপ্তর সম্পাদক, ফয়েজ আহমেদ নাইম প্রচার সম্পাদক, সাহেদ আহমেদ সহ-প্রচার সম্পাদক, সুমন আহমদ ক্রীড়া সম্পাদক, রায়হান আহমদ সহ-ক্রীড়া সম্পাদক।
খালেদ আহমেদ সমাজ সেবা সম্পাদক, মিলন আহমেদ সহ- সমাজ সেবা সম্পাদক, তাহিদ আহমেদ যোগাযোগ বিষয়ক সম্পাদক, ফারুক আহমদ সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক, শাকিল আহমদ আপ্যায়ন সম্পাদক, জজ মিয়া সহ-আপ্যায়ন সম্পাদক, কার্যনির্বাহী সদস্য পদে কামাল খান, সাব্বির আহমেদ, তানভীর আহমেদ, তোফাজ্জুল আহমেদ তানজিম, সাইফুদ্দৌলা জাবের ও আব্দুস শুক্কুর।
এছাড়া উপদেষ্টা পদে ফেরদৌস চৌধুরী রুহেল, সোহরাব আহমেদ পবলু, রাশেদ নেওয়াজ, ফাহিম চৌধুরী ও দিপু দে কে নির্বাচিত করা হয়।




প্রতিদিন ডেস্ক



