শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

বন্দরবাজার এলাকায় আনজুমানে খেদমতে কুরআনের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : ০৭/০২/২০২২ ০৪:২০:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটে আনজুমানে খেদমতে কুরআন কোতোয়ালী পূর্ব থানা শাখার উদ্যোগে বন্দরবাজার এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরবাজারস্থ আনজুমান কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

হাফিজ মোশাহিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান হুমায়দী, মাওলানা অলিউর রহমান সিরাজী, উপাধ্যক্ষ আব্দুস শাকুর, আবদুল বাছেত মিলন, মুহিব আলী, রফিকুল ইসলাম মজুমদার, মো. হানিফ, হাবিব উল্লাহ আল মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ বলেন, আনজুমানে খেদমতে কুরআন প্রতিষ্ঠালগ্ন থেকে দ্বীনি দায়িত্ব পালনের পাশাপাশি আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।

সর্বত্র শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের দুঃখ দুর্দশা বেড়ে চলেছে। এমন সময়ে শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত মানুষ একটু উষ্ণতা খুঁজে পাবে। তাদের দুর্দশা লাঘব হবে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স