লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা জানান, এই চুক্তির মাধ্যমে শিক্ষা, গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন, পরামর্শ পরিষেবা, কর্মসংস্থান এবং ব্যবসায়িক সম্ভাবনা বিষয়ে একত্রে কাজ করার এবং সমন্বয় করার সুযোগ সৃষ্টি হলো।
সিলেট চেম্বার কনফারেন্স হলে রোববার (৬ ফেব্রুয়ারি) সমঝোতা স্মারকে লিডিং ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP) এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (IQAC) পরিচালক ড. মো. রেজাউল করিম, রিসার্চ এন্ড পাবলিকেশন সেলের পরিচালক ইঞ্জিনিয়ার মো. আমিনুল হক এবং সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (SCCI) প্রেসিডেন্ট তাহমিন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফালাহ উদ্দিন আলী আহমদ এবং সেক্রেটারি মো. গোলাম আক্তার ফারুক স্বাক্ষর করেন।
এসময় লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর সহকারি পরিচালক মিস লরা রোচা এবং সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জহিরুল কবির চৌধুরী শিরু, দেবাংশু দাশ, যূগ্ন সচিব নূরানি জাহান কলি, সহকারি সচিব সানু উদ্দিন রুবেল, এবং এক্সিকিউটিভ অফিসার মো. শাহ আলম উপস্থিত ছিলেন।




প্রতিদিন ডেস্ক



