সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সভা সম্পন্ন হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল ২টায় বালাগঞ্জ বাজারস্থ লতিফা কমিউনিটি সেন্টারে এই কর্মী সভার আয়োজন করা হয়।
বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সরকার নানা টালবাহানা ও জনগণকে ধোকা দেয়ার চেষ্টা করছে সরকার।
তিনি আগামী ১০দিনের মধ্যে উপজেলা ৬টি ইউনিয়নের কমিটি দ্রুত গঠন করার তাগিদ দেন।
প্রধান বক্তা হিসেবে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েছ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পুলক দাস দুরন্ত, মিশতাকুল ইসলাম, জুনায়েদ আহমদ, সালাউর রহমান সালাম, দেলোয়ার শিকদার, তাহিল আহমদ রেজাউল, মিজান আহমদ, সদস্য সেলিম খান, আলী আহমদ, আবুল খয়ের, আব্দুস সালাম আজাদ, খালেদ আহমদ ময়না।
বজলুর রহমান তোফায়েল, হাসান আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মিসবাহ, জাহাঙ্গীর, নুরুল ইসলাম, আজমল হোসেন, আমজাদ হোসেন, জুবায়ের আহমদ, দুলাল, শামীম, আব্দুন নুর, সাদেক, মঞ্জুর, আল আমিন প্রমুখ।




প্রতিদিন ডেস্ক



