শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সিনিয়র আইনজীবী সৈয়দ জয়নুল আলমের ইন্তেকাল

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২২ ০৮:১৯:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেট জেলা বারের সিনিয়র আইণজীবী সৈয়দ জয়নুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৫মিনিটের সময় তিনি তার নিজ বাড়ি দক্ষিণ সুরমার সিলাম মোহাম্মদপুর গ্রামে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বিকেল ৫টায় জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা আইণজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ আহমদ চৌধুরী।

এক বিবৃতিতে তারা বলেন, জেলা বারের এই বিজ্ঞ আইণজীবির মৃত্যুতে সিলেটের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স