ছাতকের জাহিদ পুরে মোশাহিদ আলীর জানা যায় তাঁর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি ও ছাতক দোয়ারা থেকে নির্বাচিত সাংসদ মুহিবুর রহমান মানিক এম পি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামে লন্ডন প্রবাসী সমাজসেবী শিক্ষানুরাগী মোশাহিদ আলীর জানাযার নামাজ বিকাল ৫টার সময় উনার বাড়ির দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজের পূর্বে অ্যাডভোকেট জুবায়ের আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এম পি, ছাতক-দোয়ারার এমপি মুহিবুর রহমান মানিক।
মরহুম মোশাহিদ আলীর স্মৃতিচারণ করতে গিয়ে তারা বলেন, মোশাহিদ আলীর রেখে যাওয়া স্বপ্ন গুলির মধ্যে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের স্থায়ী অবকাঠামোগত উন্নয়ন এবং জাহিদপুর উইমেন্স কলেজ প্রতিষ্ঠার জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা উনাদের পক্ষ থেকে প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন ।
এসময় তারা এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
জানা যায় আরো বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, মেয়র, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা, ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা, ছাতক থানার অফিসার ইনচার্জ, দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবারের পক্ষ থেকে ধনমিয়া মহালদার, সামির উদ্দিন, ফারুক মিয়া (হামদু), সাইদুর রহমান সায়েক, জাকির হোসেন জুমন ও মোশাহিদ আলীর ছেলে ফখরুল ইসলাম সেলিম।
বক্তারা এসময় মরহুম মোশাহিদ আলীর রুহের মাগফেরাত ও জান্নাত কামনা করেন।




প্রতিদিন ডেস্ক



