শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সাংবাদিক পীর হাবিবের মৃত্যুতে দোয়ারাবাজার প্রেসক্লাবের শোক

  • প্রকাশের সময় : ০৫/০২/২০২২ ০৮:৫২:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক খ্যাতিমান সাংবাদিক কলামিস্ট বৃহত্তর সুনামগঞ্জের কৃতি সন্তান পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এক শোকবার্তায় দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

সাংবাদিক পীর হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেন ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সহসভাপতি আলাউদ্দিন, কামাল পারভেজ, সাধারণ সম্পাদক আশিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক এম এ মোতালিব ভুঁইয়া, অর্থ সম্পাদক আশিস রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজ মিয়া, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, কার্য নির্বাহী সদস্য মনির হোসেন, মামুন মুন্সী।

শোক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারালো। তাঁর শূন্যতা কখনও পূরণ হবার নয়। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স