শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ছাতকে আমন ধান সংগ্রহে লক্ষ্যমাত্রার ১০ ভাগও অর্জিত হয়নি

  • প্রকাশের সময় : ০৫/০২/২০২২ ০৮:০০:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

ছাতকে চলতি মৌসুমে সরকারিভাবে আভ্যন্তরিণ আমন ধান সংগ্রহ কার্যক্রমে অনেকটাই নেতিবাচক প্রভাব পড়েছে। প্রায় দু’মাসে লক্ষমাত্রার শতকরা ১০ ভাগও আমন ধান সংগ্রহ হয়নি। কর্তৃপক্ষ বলছেন অন্যান্য মৌসুমের চেয়ে চলতি মৌসুমে সরকারি গোদামে ধান দিতে আগ্রহ নেই কৃষকদের। ফলে লক্ষ্যমাত্রা পুরন করা সম্ভব নয়। প্রাথমিকভাবে আগামী ২৮ ফেব্রুয়ারী শেষ তারিখ রেখে গত বছরের ৭ ডিসেম্বর আভ্যন্তরিণ আমন ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রসুলপুর-রাখা গ্রামের কৃষক আব্দুল মান্নান দুই মেট্রিক টন আমন ধান সরকারি গোদামে বিক্রি করেন। শুরু থেকেই শম্ভুক গতিতে চলছিল আমন ধান সংগ্রহ কার্যক্রম। সরকারিভাবে নির্ধারিত মুল্যের চেয়ে বাজার দর সমমান হওয়ায় সরকারি গোদামে ধান না দিয়ে কৃষকরা বাজারমুখী হয়ে পড়েছেন। কৃষকদের মতে বাজার দরের সাথে বৈষম্য সহ সরকারি গোদোমে ধান দিতে তাদের অনেক ঝামেলা পোহাতে হয়। ধানের গুনগত মান ও আদ্রতার বিষয়টি এদিক-সেদিক হলে কর্তৃপক্ষ গোদাম আঙ্গিনা থেকে ধান ফিরিয়ে দিয়ে দেন।  যার ফলে কোন রকম ঝোট ঝামেলা ছাড়াই বেপারীদের কাছে ধান বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছে কৃষকরা।

ছাতক খাদ্য গোদামে ৭ ডিসেম্বর পর্যন্ত  ৬৩৯ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম শুরু করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। কৃষি বিভাগ কর্তৃক তালিকাকৃত প্রতি কৃষক ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত আমন ধান দেয়ার বিধান রাখা হয় চলতি মৌসুমে। সরকারিভাবে প্রতিকেজি ধানের মূল্য নির্ধারণ করা হয় ২৭ টাকা। কিন্তু উদ্বোধনের ১মাস ২৬দিনে ধান সংগ্রহ হয়েছে মাত্র ৬০ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার শতকরা ৯.৩৮ ভাগ মাত্র। লক্ষ্যমাত্রা পুরনে নির্ধারিত সময়ের মধ্যে আরো ৬৩০ মেট্রিক টন আমন সংগ্রহ করতে হবে।

এদিকে শুরু হয়েছে বোরো ধান রোপণ। সময় এসে যাচ্ছে বোরোধান সংগ্রহের।সব মিলিয়ে সরকারিভাবে আমন সংগ্রহ অনেকটাই ভেস্তে গেছে বলা যায়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব ও ওসিএলএসডি আব্দুল হান্নান কামাল জানান, কৃষকরা গোদামে ধান নিয়ে আসছেন না। যার ফলে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পুরন করা অনেকটাই অসম্ভব।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স