বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

দোয়ারাবাজারে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২২ ০৭:৫৩:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি ইউছুব আলীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ইউছুব আলী দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া (বারঘুরি) গ্রামের মৃত তাজিমুদ্দিনের ছেলে।

বুধবার (৯ ফেব্রুয়ারী ) সন্ধায় দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পেকপাড়া গ্রাম থেকে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি ইউছুব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে জিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স