রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

চার মিনিটেই করোনা পরীক্ষার ফল!

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২২ ০১:১০:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

চীনের বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা এমন এটি কিট আবিষ্কার করেছেন-যাতে মাত্র ৪ মিনিটেই নির্ভুলভাবে করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে। সাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই কিটটি তৈরি করেছেন।

সোমবার ‘নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং’ নামে একটি বিজ্ঞান সংক্রান্ত পত্রিকায় তাদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। খবর এনডিটিভির। এ বছরের শুরুতে ওমিক্রনের দাপটে বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েছিল হু-হু করে। এখন অনেক দেশেই পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।

করোনা সংক্রমণ নিশ্চিত করতে পিসিআর পরীক্ষাই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তবে তাতে ফল জানতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগে।

র্যাটে (র্যাপিড অ্যান্টিজেন টেস্ট) দ্রুত ফল জানা গেলেও, বহু সময় রিপোর্ট নির্ভুল আসে না বলে অভিযোগ রয়েছে। নতুন আবিষ্কৃত কিট প্রসঙ্গে চীনের দাবি, এই কিটে পিসিআর পরীক্ষার মতোই নিখুঁত ফলাফল জানা যাবে। অথচ সময় লাগবে মাত্র চার মিনিট।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স