শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ইরানে আবার বিমান হামলার কথা ভাবছেন ট্রাম্প

  • প্রকাশের সময় : ১৩/০৪/২০২৬ ১২:৫৩:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
76

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবার বিমান হামলা শুরুর বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় যুদ্ধের স্থায়ী সমাধান না হওয়ায় এই চিন্তা সামনে এসেছে।


ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ট্রাম্প সম্ভাব্য হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপও বিবেচনায় রেখেছেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী অবরোধ, যার ঘোষণা তিনি রোববারই দেন।


এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হোয়াইট হাউস জানায়, সব ধরনের বিকল্পই এখনো খোলা রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, “প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন, যা ইরানের ‘চাঁদাবাজি’ বন্ধ করবে। পাশাপাশি তিনি বিচক্ষণতার সঙ্গে সব ধরনের অতিরিক্ত বিকল্প খোলা রেখেছেন।”


তিনি আরও বলেন, “কে কী বলছে বা ওয়াল স্ট্রিট জার্নালকে কে কী তথ্য দিচ্ছে, এগুলো কেবল অনুমান। প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে কী করবেন, তা কেউ নিশ্চিতভাবে জানে না।” -সূত্র: বিবিসি


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স