মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

নেপালের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

  • প্রকাশের সময় : ২৪/১১/২০২৬ ১০:২১:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

নেপালে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সকালে দেশটির কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।


এর কম্পন ভারত, বাংলাদেশ, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়েছে বলে জানা গেছে।


ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ভূমিকম্প হয়।


ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।


ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। উৎপত্তিস্থলের অবস্থান ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।


অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহরের ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।


ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, বিহারের কয়েকটি জেলায় ভূমিকম্পের ঝাঁকুনি টের পেয়েছেন বাসিন্দারা। তবে কোন কোন এলাকায় কম্পনের প্রভাব বেশি ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স