মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
কাউন্সিলর পদে জয়ী পার্থি কান্দাভেল

টরন্টোর মেয়র পদে আবারও অলিভিয়া চাউ

  • প্রকাশের সময় : ২৭/১০/২০২৬ ১১:২৫:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

টরন্টোর মেয়র পদে আবারও নির্বাচিত হয়েছেন অলিভিয়া চাউ। সোমবার, একই নির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্টের ২০ নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচিত হয়েছেন পার্থি কান্দাভেল।


ভোটের পর প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, অলিভিয়া চাউ প্রায় ৫ লাখ ২৩ হাজার ভোট পেয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ব্র্যাড ব্র্যাডফোর্ড পেয়েছেন প্রায় ২ লাখ ৯৭ হাজার ভোট। প্রায় সব ভোটকেন্দ্রের ফল গণনায় আসার পর চাউয়ের বিজয় নিশ্চিত হয়। তবে এই সংখ্যাগুলো এখনো প্রাথমিক। সিটি ক্লার্কের আনুষ্ঠানিক প্রত্যয়নের পর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটসংখ্যা।


স্কারবোরো সাউথওয়েস্টের ২০ নম্বর ওয়ার্ডে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পার্থি কান্দাভেল। সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত পৌর নির্বাচনে তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী ও কমিউনিটি সংগঠক কেভিন রুপাসিংহেকে পরাজিত করেন।


প্রাথমিক ফলাফল অনুযায়ী, কান্দাভেল ১২ হাজারের বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে রুপাসিংহে পেয়েছেন ১০ হাজারের কিছু বেশি ভোট। ২০২৩ সালের উপনির্বাচনে তাঁদের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৭৮৭ ভোট। সেবার কান্দাভেল পেয়েছিলেন ৪ হাজার ৬৪১ ভোট এবং রুপাসিংহে ৩ হাজার ৮৫৪ ভোট। এবারও দুই পুরোনো প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই হলেও কান্দাভেল আগের তুলনায় বড় ব্যবধানে জয়ী হয়েছেন।


সিলেট প্রতিদিন / এসএল/এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স