শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সিডন্সকে দেখে বিশ্বকাপের সেই কষ্ট ভুলে গেছেন মাশরাফি

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ১১:৪২:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ঘরের মাঠে ছিল বিশ্বকাপের বড় আসর। যেকোনো ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপে মাতানোর। আর যদি তা ঘরের মাঠে হয় তাহলেতো কথাই নেই। কিন্তু ২০১১ ওয়ানডে বিশ্বকাপ মাশরাফি বিন মুর্তজার জন্য আসে দুঃস্বপ্ন হয়ে। ইনজুরির কারণে তাকে দল থেকেই বাদ দিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট।

মাশরাফি পরে জানিয়েছেলেন, তৎকালীন কোচ জেমি সিডন্স তাকে বাদ দিয়েছিলেন দল থেকে। ২০১১ বিশ্বকাপে ভরাডুবির পর সিডন্সকেও চাকরি হারাতে হয়।

সেই সিডন্স আবার ফিরে এসেছেন নতুন দায়িত্ব নিয়ে। তামিম-সাকিবদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন এই অস্ট্রেলিয়ান কোচ। নতুন দায়িত্ব নিয়ে এসে বিপিএল দেখা নিয়ে ব্যস্ত সিডন্স। তাকে দেখেই ২০১১ বিশ্বকাপের সেই পুরোনো কষ্ট ভুলে গেছেন বলে জানিয়েছেন মাশরাফি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সামাজিক দূরত্ব অবলম্বন করে তোলা একটি ছবি পোস্ট করে সেই কথা মাশরাফি নিজেই জানান। মাশরাফি লেখেন, ‘২০১১ এর কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছি জেমি। মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসার পেছনে যাদের অবদান আছে তুমি তাদের ভেতর অন্যতম। আমি হয়তো টিমে আর আসবো না তবে তোমার জন্য শুভকামনা। তোমার প্রতিটি শিক্ষা বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক নতুনত্ব, হয়ে উঠুক আনন্দময়।তোমার প্রতি অগাধ আস্থা রেখেই বলছি।’

হ্যাশট্যাগ দিয়ে মাশরাফি আরও লেখেন, ‘সামাজিক দুরত্বে থেকে তোমার প্রতি ভালোবাসা। বাংলাদেশও তোমাকে ভালোবাসে।’

গত বুধবার ঢাকায় পৌঁছানোর পর দিনই শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলনে নবনিযুক্ত সিডন্স।

বিপিএলের খেলা দেখতে এখন তিনি অবস্থান করছেন সিলেটে।সিডন্স এর আগে ২০০৭ থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত সাকিব-তামিমদের কোচ ছিলেন।

২০১১ বিশ্বকাপ ব্যর্থতার পর চাকরি হারান। তার অধীনে বাংলাদেশ ১৯ টেস্টের মধ্যে ২টি, ওয়ানডেতে ৮৪ ম্যাচের ৩১টি জিতেছে। তবে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের কোনোটিতে জিততে পারেনি।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স