বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

তিন ঘণ্টায় ২ ম্যাচে নামছে বাংলাদেশ

  • প্রকাশের সময় : ০১/০৪/২০২৬ ১৪:৩৪:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

ফিফার মার্চ উইন্ডো মাত্র শেষ হয়েছে। এই উইন্ডোতে ফিফা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে শেষ ছয়টি দল। মার্চ উইন্ডোতে বাংলাদেশও দুটি ম্যাচ খেলেছে। উইন্ডো শেষ হলেও বাংলাদেশের দুই দল আজ (বুধবার) দুটি ম্যাচ খেলবে।


মালদ্বীপের মালেতে নেপালের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে সেমিফাইনাল খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই আসরে বাংলাদেশ ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তাই বাংলাদেশের জন্য এবার শিরোপা ধরে রাখার মিশন। বাংলাদেশ অ-২০ দলে এবার বাড়তি আকর্ষণ আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। তার জোড়া গোলে পাকিস্তানের বিপক্ষে জয় এবং পরের ম্যাচে তার অ্যাসিস্টে ভারতের বিপক্ষে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। আজও তার জাদু দেখার অপেক্ষায়।  


মালদ্বীপে সাফ অ-২০ সেমিফাইনাল বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টায় শুরু হবে। ওই ম্যাচ শেষ হতে না হতেই থাইল্যান্ডের ব্যাংককে এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের খেলা শুরু হবে। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে আফিদারা।;


সিনিয়র নারী এশিয়া কাপের মতো -২০ এশিয়া কাপেও বাংলাদেশ প্রথমবারের মতো খেলছে। টুর্নামেন্টের ফরম্যাটও একই রকম। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি তিন গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল কোয়ার্টার ফাইনাল খেলবে। চার সেমিফাইনালিস্ট পোল্যান্ডে ফিফা অ-২০ টুর্নামেন্টে এশিয়ার প্রতিনিধিত্ব করবে।


বাংলাদেশের ‘এ’ গ্রুপে স্বাগতিক থাইল্যান্ড, ভিয়েতনাম ও চীনের সঙ্গে রয়েছে। তিন দলই বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাংলাদেশ ভারত ও জর্ডানের সঙ্গে দুই ম্যাচ খেলেছে এবং হারিয়েছে জর্ডানকে।


সিলেট প্রতিদিন / এ আর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি