শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সিলেট স্টেডিয়ামে টিলার উপর থেকে খেলা দেখছেন ক্রিকেটপ্রেমীরা

  • প্রকাশের সময় : ০৭/০২/২০২২ ০৪:২১:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সাজলু লস্কর, সিলেট স্টেডিয়াম থেকে: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকার নানা বিধিনিষেধ জারি করেছে। সংক্রমণ পরিস্থিতি বেসামাল থাকার কারণেই টি-টোয়েন্টির দেশীয় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএলও ফাঁকা গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার কারনে বঙ্গবন্ধু বিপিএল’র ঢাকা ও চট্টগ্রাম আসরে গ্যালারীতে কোন দর্শক দেখা যায়নি।

তবে বরাবরের মতো সিলেট ভ্যানু এবারও ভিন্ন। মাঠে গিয়ে খেলা দেখতে না পারলেও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের পেছনে অনেক দূর থেকে টিলার উপর বসে সচক্ষে ক্রিকেট খেলা দেখছেন ক্রিকেটপ্রেমীরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বরিশাল ফরচুন ও কুমিল্লা ভিক্টেরিয়ান্সের খেলায় সিলেট প্রতিদিনের ক্যামেরায় এ চিত্র ফুটে উঠে।

প্রতি বছর বিপিএল খেলা আসলে ক্রিকেটপ্রেমীদের মনে উচ্ছাস দেখা দেয়। যত চেষ্টা করেও টিকেট সংগ্রহ করে খেলা দেখতে যান ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এবার করোনা পরিস্থিতি অস্বাভাবিক থাকায় দর্শকবিহীন বিপিএল আয়োজন করে বিসিবি। যার ফলে দর্শকরা গ্যালারীতে বসে খেলা দেখতে পারেন নি।

তাই এ আক্ষেপ নিয়েই ক্রিকেটপ্রেমীরা দূর থেকে প্রিয় খেলোয়াড়দের নিজ চোখে দেখতে টিলার উপর দাঁড়িয়েছেন। চোখ ভরে দেখে নিয়েছেন সবার প্রিয় ,সাকিব, মুশফিকুর রহিম,সহ বিদেশী খেলোয়াড়দের।

বিপিএল সিলেট আসরের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে জয় লাভ করে অলরাউন্ডার সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স