শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ, নুর-রাশেদসহ আহত ৫০

  • প্রকাশের সময় : ৩০/০৮/২০২৫ ০১:৫৬:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
90

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিচার্জ করতে দেখা যায়। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায়  জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

 গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের দাবি, তাঁরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই তাঁদের ইটপাটকেল নিক্ষেপ করেন। অন্যদিকে জাতীয় পার্টির পাল্টা অভিযোগ, তাদের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে ওই মিছিল থেকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আজ সন্ধ্যায় বলেন, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জাপা কার্যালয় থেকে নেতা–কর্মীরা বেরিয়ে আসেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আধঘণ্টা ধরে এ অবস্থা চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রমনা থানার পুলিশ জানায়, সংঘর্ষকালে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়।


সিলেট প্রতিদিন / এসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি