শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কা, স্কুল ছাত্র নিহত

  • প্রকাশের সময় : ২৩/০৮/২০২৫ ০১:৪৭:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
132

মৌলভীবাজারে বিদ্যুতের খুঁটির সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে অমিত দত্ত (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।


শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের এম সাইফুর রহমান সড়কের সদর সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত অমিত দত্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অমিত শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা অসিত দত্তের ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল গ্রামে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স