রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

অ্যাডভোকেট সামসুজ্জামানের মাতার দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

  • প্রকাশের সময় : ১২/১১/২০২৩ ০৯:৫২:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
70

দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিক বিডি’র সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মমতাময়ী মা মহিয়সী নারী ফাতেমা খানম আর নেই। 

শনিবার দুপুর সাড়ে ১২ টায় নগরীর বোরহানবাগস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। 

মরহুমার জানাযার নামাজ শনিবার বাদ এশা নগরীর গোলাপবাগ জামে মসজিদে সম্পন্ন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন গোলাপবাগ-বোরহানবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল কাদির।

জানাযার নামাজ শেষে হযরত মানিকপীর (র.) মাজার কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। 

এদিকে, অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মমতাময়ী মা মহিয়সী নারী ফাতেমা খানমের মৃত্যুর খবর শোনে বাসায় ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সোহেল), সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য আশিক উদ্দিন আশুক, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট পেট্রোল পাম্প অনার্স এ্যাসোসিয়েশন আমিরুজ্জামান চৌধুরী দুলু, সিলেট জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ সরকার, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী আব্দুর রহমান জামিল, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর তৌফিকুল রহমান হাদি, আব্দুল মুহিত জাবেদ, হুমায়ুন কবির সুহিন, সংরক্ষিত কাউন্সিলর নারগিস সুলতানা রুমি, ছালেহা কবির শেপি, সহ সভাপতি নাজিম লস্কর, সাবেক জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিম রানা, জেলা জাসাস’র সাবেক সভাপতি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীন, অ্যাডভোকেট মাশরুর চৌধুরীর শওকত, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর তাঁতীদলের সাবেক সভাপতি ফয়েজ আহমদ দৌলত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফকরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, আওয়ামী লীগ নেতা আব্দুল হানিফ কুটু, সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর। তাছাড়াও অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মাতার মৃত্যু সংবাদে তার বাসভবনে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত হন। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের শোক: দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মমতাময়ী মা ফাতেমা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র। 

মো. সেলিম উদ্দিনের শোক :

দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমন্ডলির সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা, সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য মো. সেলিম উদ্দিন। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্দুর রহমান জামিলের শোক:

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মমতাময়ী মা ফাতেমা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল। 

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আব্দুর রহমান জামিল মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শোক:

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মমতাময়ী মা ফাতেমা খানম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। শনিবার বেলা সাড়ে ১২টায় নগরীর বোরহানবাগস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

শরিবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শনিবার বাদ এশা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

জামালগঞ্জ প্রেসক্লাবের শোক:

দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও সিলেট জেলা জর্জ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের মায়ের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন জামালগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। 

এক শোক বার্তায় ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান এক শোক বার্তায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মায়ের মৃত্যুতে প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে তার জান্নাত কামনা করেন এবং পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। 

কানাইঘাট প্রেসক্লাবের শোক:

দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদক মন্ডলীর সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মায়ের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। 

ক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রশীদ এক শোক বার্তায় অ্যাডভোকেট জামানের মায়ের মৃত্যুতে প্রেসক্লাবের পক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে তার জান্নাত কামনা করেন পাশাপশি পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। 

সুনামগঞ্জ প্রেসক্লাবের শোক:

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মাতৃ বিয়োগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব। এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অ্যাডভোকেট সামসুজ্জামানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

ছাতক প্রেসক্লাব’র শোক:

দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও নিউজক্লিকবিডি’র সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান’র মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। 

এক বিবৃতিতে ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, বর্তমান সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, সদস্য শাহ মোহাম্মদ আলী মুজিব, নুর উদ্দিন, মোশাহিদ আলী, নাজমুল ইসলাম, আরিফুর রহমান মানিক, লুৎফুর রহমান শাওনসহ সাংবাদিক নেতৃবৃন্দরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। 

সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের শোক:

দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমন্ডলির সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান’র মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।  সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, সিনিয়র সহসভাপতি ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার সিলেট ব্যুরো মোহাম্মদ হানিফ এবং রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক নববাণী পত্রিকার সিলেট ব্যুরো মোহাম্মদ কামরুল হাসান শরিবার এক শোক বার্তায় মা ফাতেমা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি