শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

কানাইঘাটে২০ কার্টুন নাসিরুদ্দিন বিড়িসহ গ্রেফতার-৩

  • প্রকাশের সময় : ০৪/০৪/২০২৬ ১৩:৪১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
91

কানাইঘাট থানা পুলিশ এক অভিযান চালিয়ে ২০ কাটুন ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি সহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে থানা পুলিশ পৌরসভার নন্দিরাই বাইপাস পয়েন্টে চেক পোস্ট বসিয়ে একটি পিকআপ গাড়ি আটক করে। পরে গাড়িতে তল্লাশী করে ২০ কাটুন ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি আটক করে জব্দ করেন এবং গাড়িতে থাকা বিড়ির মালিক চোরাকারবারী উপজেলার সীমান্তবর্তী বড়বন্দ ৩য় খন্ড খাসেরফৌদ গ্রামের খায়রুল আলমের পুত্র আফতাব উদ্দিন মাসুম (২৫), বাউরভাগ ১ম খন্ড সিঙ্গারীপাড় গ্রামের আব্দুর রহমানের পুত্র আসিফ রহমান (২৩) ও একই গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র শাহীন মিয়া (২৫) কে গ্রেফতার করেন।


পুলিশ জানিয়েছে জব্দকৃত ২০ কাটুনে থাকা ৪লাখ ২০ হাজার শলাকা বিড়ির বাজার মুল্য ৮লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন থানা পুলিশের নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স