শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ীদের কৃতজ্ঞতা প্রকাশ

  • প্রকাশের সময় : ০৩/০৪/২০২৬ ২০:২১:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
46

সিলেটে প্রশাসনের সঙ্গে জ্বলানি তেল ব্যবসায়ীদের সৃষ্ট অনাকাঙ্খিত বিরোধ নিরসনে ভূমিকা রাখায় সংশ্লিষ্টদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগের নেতৃবৃন্দ।


সংগঠনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী বিরোধ নিরসনে যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য সিলেটের জ¦ালানী তেল ব্যবসায়ীদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


উল্লেখ্য, সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী ঘটনার খবর পাওয়া মাত্র রাতের বেলা মোগলাবাজারের মেঘনা ডিপোতে ও চন্ডিপুলে শ্রমিকদের অবরোধস্থলে ছুটে গিয়ে সমস্যা সমাধানে প্রচেষ্টা চালান। পরেরদিনও তাঁরা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত থেকে বিরোধের সুন্দর সমাধানে বিশেষ ভুমিকা রাখেন।


নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী প্রতিটি পাম্পে পুলিশ মোতায়েন করায় আমরা ব্যবসায়ীরা সন্তুষ্ট। এজন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি এতে করে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবো।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি