বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

বিশাল মিছিল নিয়ে এমপি মালিকের বিক্ষোভে যোগ দিলেন মনিরুল ইসলাম তুরণ

  • প্রকাশের সময় : ২৬/১১/২০২৬ ১৯:৫৮:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

বিশাল মিছিল নিয়ে সিলেট ৩ আসনের সংসদ সদস্য এমএ মালিকের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার নর্থইষ্ট মেডিকেল কলেজের সামনে থেকে সিলাম ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল মিছিল নিয়ে তিনি  সংসদ সদস্য এমএ মালিকের বিক্ষোভ মিছিলে যোগ দেন।


মিছিলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্লোগানে স্লোগানে অন্যরকম এক পরিবেশে সৃষ্টি করে।


সংসদ সদস্য এমএ মালিকের বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ মিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স