দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের পশ্চিম ভাগ (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিন সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রোমান মিয়া।
পশ্চিম ভাগ (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাপড়ী রানী দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ সোহেল রানা, লিপিকা রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও বিশ্বনাথ উপজলার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান, লালাবাজার ক্লাস্টার প্রধান মোঃ এনাম উদ্দিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাম্মি রানী দাশ, উত্তরা রণী বর্মন, মঞ্জুশ্রী চক্রবর্তী, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন এবং উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।




প্রতিদিন ডেস্ক



